সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় বসত বাড়িতে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় বসত বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে বুধহাটা বাজারের পার্শ্ববর্তী স্বাগতম চক্রবর্তীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানাগেছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বাগতম চক্রবর্তী পূজার কাজে ব্যস্ত ছিলেন এবং তার পরিবার পূজা মন্ডপে মুদি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা সাতটার পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সঙ্ঘবদ্ধ চোরের দল বাড়িতে প্রবেশ করে জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ঘরের ভেতরের মালামাল তছনছ করে ঘরের ড্রয়াওে রক্ষিত হাতের দুইটি স্বর্ণের আংটি, একজোড়া বালা, একজোড়া কানের দুল, দুইটি গলার চেইন ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। মুদি দোকান থেকে রাতে বাড়িতে ফিরলে চুরির ঘটনা বুঝতে পারে স্বাগতম চক্রবর্তী। বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম সিহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। এ চুরির ঘটনায় ঋণগ্রস্থ স্বাগতম চক্রবর্তী সর্বস্ব হারিয়ে একেবারেই নিঃস্ব হয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com