মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠানের শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বুধহাটা মেইন সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমেদ ঢালী। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান বকুল। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক শওকত হোসেন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, সিনিঃ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, যুবদল নেতা আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com