মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় বিধবা বৃদ্ধার বসত ঘর ভাংচুরের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় এক অসহায় বৃদ্ধার বসত ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বৃদ্ধার ঠাই মিলেছে প্রতিবেশীর বারান্দায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বুধহাটা দক্ষিণ পাড়ার মৃত মোজাহার সরদারের বিধাব স্ত্রী রাবেয়া বেগমের এর বাড়ীতে। স্থানীয়রা জানান, মৃত মোজাহার সরদারের বিধাব স্ত্রী রাবেয়া বেগম (৮০) স্বামীর মৃত্যুর পর দুই পুত্র সন্তান নিয়ে নিজের স্বামীর ভিটায় বসবাস করে আসছিলেন। কিন্তু তার ছেলে মফিজুল ইসলাম খোকন ও বাবু তাদের মাকে মৃত দেখিয়ে গোপনে হাল রেকর্ডের সময় মায়ের ২আনা সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেয়। পরবর্তীতে মফিজুল ইসলাম খোকন তার অংশের সম্পত্তি সাতক্ষীরা সদরের কোমরপুর এলাকার মৃত নুর আলী সরদারের ছেলে আবুল হোসেন মাস্টারের কাছে বিক্রয় করে দেন বলে জানাগেছে। এর কিছু মাস আগে মৃত স্বামীর সম্পত্তির ওয়ারেশ হিসেবে স্ত্রীর ২আনা সম্পত্তি রক্ষার্থে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ শালিশী বৈঠকে রাবেয়া বেগমের জায়গা নির্ধরণ করাসহ তার ঘর নির্মানের আশ্বস্ত করেন। বিষয়টি বুঝতে পেরে আবুল হোসেন মাস্টার গং সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৪৫ধারায় একটি মামলা দায়ের করেন। যার তদন্ত করেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিবুর রহমান হাবিব। ১৪৫ধারার নোটিশ জারির পর শুক্রবার ভোরে আবুল হোসেন মাস্টার, তার ছেলে আহসান হাবিব ও মহাসিন শরীফ বিধাব রাবেয়া বেগম ঘরে না থাকার সুযোগে ঘরের চাল ও দেওয়াল ভাংচুর করে গুড়িয়ে দেন। বাদী কর্তৃক ১৪৫ধারা ভঙ্গ বা লঙ্ঘন করার বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও বাদীকে নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে বিরুপ মন্তব্য দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে এ এস আই হাবিবুর রহমান হাবিব বলেন, এবিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ করেননি। আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় অসহায় বিধবা রাবেয়া বেগম আইনে ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com