শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম এর ওয়ারীয়েনটেশন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধহাটা ইউনিয়ন পরিষদে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম এর উপর এক দিনের ওয়ারিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ওয়ারিয়েনটেশের আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণা বসাক। ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুসার সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ পরিদর্শক হাবিবুল­াহ রহমান, সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, শিক্ষক, ইমান, উপকারভুগী মায়েরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুরুপ ভাবে সদর ইউনিয়ন, কাদামাটি, বড়দল ইউনিয়নে এ ওয়ারিয়েনটেশনের আয়োজন করা হয়। ওয়ারিয়েনটেশনে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট গর্ভবতী মায়েদের সুবির্ধা প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com