শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটা কওমী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দীন গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, প্রধান শিক্ষক সালিম আহমেদ, আলহাজ্ব আঃ গফুর ঢালী, আলহাজ্ব গয়জুদ্দীন গাজী, রজব আলী, ডাঃ আবু সাঈদ, ডাঃ মফিজুল ইসলাম, আশরাফুজ্জামান, ডাঃ এস কে রাজা প্রমুখ। সমাবেশে মাদ্রাসার প্লে গ্রুপ হতে ৮ম শ্রেণি, কিতাব বিভাগ ৪র্থ হতে ৮ম শ্রেণি এবং হেফজ ও নাজারা শাখার ৩ শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সবশেষে ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com