শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটা সাবজোনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বুধহাটা প্রতিনিধি \ আশাশুনির বুধহাটায় (সাব জোন) শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (আন্তঃস্কুল-মাদ্রাসা)- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল ম্যাচ বালক পর্যায়ে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা দল নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আম্পায়ার ছিলেন সেলিম রেজা ও ইমরান হোসেন। একই দিনে ভলিবল (বালক) গ্র“পে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গেমের ব্যবধানে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন (বালক) গ্র“পে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে গুনাকরকাটি কামিল মাদ্রাসা দলকে পরাজিত করে বুধহাটা সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন (বালিকা) গ্র“পে বুধহাটা বিএমএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে বুধহাটা এনএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com