বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুরকিনা ফাসোয় ৫০ নারীকে অপহরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সৌমে ৫০ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। চলতি মাসের ১২ ও ১৩ তারিখ এ ঘটনা ঘটে। গত সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সৌম প্রদেশের লিকি গ্রামে কয়েকজন নারী খাওয়ার বুনোফল কুড়াতে গেলে তাদের অপহরণ করা হয়। পরেরদিন একই প্রদেশের আরিবিন্দা শহরের একটি অঞ্চল থেকেও একই কায়দায় আরও কিছু নারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের তথ্যমতে বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে। দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সরকার এক বিবৃতিতে জানায়, এসব নিরপরাধ ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার লক্ষ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে অঞ্চলটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) ওরফে আইএসের উপস্থিতি থাকলেও এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com