মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতলো নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: দ্বিতীয় ওয়ানডের মত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ওয়ানডে ৭ উইকেটের জয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে-ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বিশ্বকাপ সুপার লিগের অংশ এ সিরিজ শেষ ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৮ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডসহ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com