মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা আশাশুনিতে বেড়ীবাঁধ ভাঙ্গনে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চিকিৎসা সেবাসহ ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম—উল—হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরা’র আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় তিন শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং ২৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ, এএমসি। উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com