বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেনাপোলে সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা স্বর্ণের মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সময় তাকে আটক করা হয়। আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বালুন্ডা গ্রাম দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে আশিকুরকে আটক করা হয়। আটকের পর তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা। তিনি আরও বলেন, এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন। যার সিজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করা স্বর্ণসহ অভিযুক্ত আশিকুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com