সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্যক্তি নয়, দেশের পাশে রয়েছে ভারত -দোরাইস্বামী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সরকার কাজ করবে দেশের জন্য কোনো ব্যক্তির জন্য নয়। আমরা কোনো ব্যক্তির পাশে নাই। দেশের জন্য আছি। গতকাল শনিবার সকালে হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। এ দেশের মানুষের উন্নয়ন চাই। একই সঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন। তিনি আরও বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের পাশে। ভারতীয় এ হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমি এমনটাই চাই। বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশে দুই বছর দায়িত্ব পালন শেষ করেছেন। এখন যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন তিনি। এদিকে ঢাকায় তার স্থানে নিযুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা। তিনি ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com