সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্যস্ততার তুঙ্গে সামিরা খান মাহি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

এফএনএস বিনোদন: ছোট পর্দায় সামিরা খান মাহির ব্যস্ততা তুঙ্গে। একের পর এক নাটকে কাজের সুবাদে যেন দম ফেলার সুযোগ পাচ্ছেন না! এর মধ্যে আবার ওটিটি ভুবনেও পা রেখেছেন। নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের সাড়াও পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার সামিরা খান মাহি হলেন চিত্রনায়িকা! না, বাস্তবে নয়, নাটকের পর্দায়। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘নায়িকা তুমি কার’ নাটকেই তাকে এমন ভ‚মিকায় পাওয়া যাবে। যেটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।নাটকের গল্প কিছুটা এরকম- এলাকার ডন মূসা ভাই। সবাই তাকে বাঘের চেয়েও ভয় পায়! সেই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। বিশেষত নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখে, গান শোনে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে। ঘটনাক্রমে সিনেমা প্রযোজনায় নামে মূসা ভাই। শর্ত একটাই- সিনেমায় নায়িকা বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে। এ নিয়ে নানা মজার কাÐ ঘটতে থাকে। এতে মূসা ভাইয়ের ভ‚মিকায় থাকছেন নিলয় আলমগীর আর নায়িকা বিজলী হয়েছেন সামিরা খান মাহি। এছাড়াও থাকছেন সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রচার হবে তাদের ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com