মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুরে চাঁদার দাবিতে পিতা ও পুত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সদরের ব্রহ্মরাজপুরে ৫লক্ষ টাকা চাঁদার দাবিতে কালের ডাঙা গ্রামের সাবেক মেম্বার অজিয়ার রহমান ও তার পুত্র আমিনুল ইসলাম শাওনকে প্রকাশ্য দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করায় মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ব্রহ্মরাজপুর কাল ভৈরব মন্দিরের সামনে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। থানায় দায়েরকৃত লিখিত এজাহার সূত্রে জানা গেছে,ব্রহ্মরাজপুর কালের ডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমানের নিকট দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র রবিউল ইসলাম(৪২) ও সালাউদ্দীন হোসেন লাল্টু(২৫) ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করতে থাকে। এরই জের ধরে ওই দিন সাড়ে ১১টার সময় অজিয়ার রহমান তার ফার্মের মুরগী বিক্রি করা ৪লক্ষ ৮৫হাজার টাকা নিয়ে আসার সময় পুর্ব পরিকল্পনা অনুযায়ী শ্মশান ঘাটের সামনে রাস্তার উপর রবিউল ইসলাম ও সালাউদ্দিন হোসেন লাল্টু চাইনিজ কুড়ার ও লোহার রড নিয়ে ওৎ পেতে থাকে। এসময় অজিয়ার রহমান ঘটনা স্থলে আসা মাত্র তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা সমুদয় টাকা চাঁদা হিসেবে আদায় করে নেয়। এসময় অজিয়ার রহমানের পুত্র আমিনুল ইসলাম শাওন তার পিতাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। তখন স্থানীয় লোকজন তাদেরকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ভিকটিম অজিয়ার রহমানের ছোট ছেলে কবিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com