শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুরে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের সরকারি প্রাইমারি স্কুল মাঠে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ধুলিহর ,ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপি,সদর থানা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিপুল ও যুগ্ন সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু। এ সময় অন্যানোর মধ্যো আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর-কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সমাজের আহ্বায়ক আকরাম হোসেন,সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির আহ্বায়ক কমল বিশ্বাস, সদস্য সচিব আবু ইয়াছিন, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর কবির, প্রচার সম্পাদক কানাই লাল সাহা কানু, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ হুমায়ূন কবির,ধুলিহর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আরশাদ আলী,সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাতীয় পাটির নেতা আলিম চৌধুরী, আঃ রাজ্জাক, আনোয়ার আলী, সোবহান সরদার, রবিউল ইসলাম রবি, আছাফুর রহমান, হযরত আলী,আনোয়ার হোসেন চান্দু,সাইম হোসেন, বিল্লাল হোসেন, কওছার আলী, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আবুহার রহমান, আঃ সোবহান সরদার, নজরউদ্দীন সরদার, বিকাশ কুমার সাহা,করিম থান্দারসহ ৩ ইউনিয়নের জাতীয় পাটির সকল ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানা জাতীয় পার্টির সহ সভাপতি মো. সামসুর রহমান সোনা। অনুষ্ঠান শেষে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ আশরাফুজ্জামান আশু এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: আ: রশিদ সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com