শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুরে জামায়াতের শান্তি সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী এলাকার বিভিন্ন জায়গায় লুট ও চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করতে ১০আগস্ট শনিবার বিকালে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাও. মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুক। তিনি বলেন- ধুলিহর ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নসহ সাতক্ষীরা জেলা জামায়াত ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কোনো ধ্বংসাত্মক বা সহিংস কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অনুরোধ করেন। পাশাপাশি কোন দুষ্কৃতকারীরা এলাকায় যাতে কোন সহিংসতা ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান করেন। তিনি আরো বলেন আল্লাহ ছাড়া দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। এদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান (হাবিব)। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের জামায়াত নেতা মাও. আজাদুল ইসলাম, মাও. শাহাদাত হুসাইন, শেখ নুরুল হুদা, মাও. আব্দুস সবুর, প্রফেসর শহীদুর রহমান, প্রফেসর আব্দুল ওয়াদুদ, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আশরাফুজ্জামান খোকন, মাও. মনিরুল ইসলাম বিলালী, মাও. আব্দুল সালাম, ব্যবসায়ী মোকলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মনিরুল ইসলাম ফারুকী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com