শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে । ১৪ ডিসেম্বর বেলা ১২ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনজন সেরা-মা সহ প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কারসহ সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত ফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম্য ডা.জিয়াউর রহমান , বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ , অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বিমল চৌধুরি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক শ্যামা প্রসাদ রঘু, ছাত্রনেতা আমিনুর রহমান ,পলাশ চৌধুরী, ডা.বিকাশ, হামিদুল ইসলাম, মোঃ মনিরুল সরদার, রুপালি, ইয়াছিন আরাফাত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা শিরিনা আক্তার ও নাছরিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com