মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে এশিয়ার দেশ জাপানের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিলের মেয়েরা। গতকাল শুক্রবার ভোরে হওয়া এই ম্যাচে হতাশা উপহার দিয়েছে সেলেসাওরা। এর ফলে একবারো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। সেই সুবাদে ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় জাপানিজরা। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরে ব্রাজিল। তাতে ফাইনালের আশা আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশা স্থায়ী হলো মাত্র ২৯ মিনিট। ম্যাচের ৮৪ মিনিটে মাইকা হামানোর গোলে ফাইনাল নিশ্চিত হয় জাপানের। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন, অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি। আরেক সেমিফাইনালে নেদারল্যান্ডসের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেনের মেয়েরা। আগামী ২৯ আগস্ট ভোরে ফাইনালে জাপান মুখোমুখি হবে স্পেনের। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com