রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শেখ তানিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী উজ্জ্বল মিয়া। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায়। এর আগে সোমবার রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সন্তান ও স্বজনরা জানান, উজ্জ্বল বিভিন্ন সময় তানিয়াকে কোনো কারণ ছাড়াই মারধর করত। সোমবার রাতে উজ্জ্বল ঘরে ফিরে দরজা বন্ধ করে ভারী বস্তু দিয়ে তানিয়াকে মারধর করতে থাকে। রাতভর তাকে পিটিয়ে রক্তাক্ত করে ঘরে তালাবদ্ধ করে রাখে। এ সময় ছেলে—মেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে গত মঙ্গলবার দিনভর তানিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে কোনা উপায় না পেয়ে তানিয়ার বড় মেয়ে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তানিয়া মারা যায়। এ ঘটনায় পরিবার ও স্বজনরা উজ্জ্বলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ৯৯৯—এ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com