মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্য চন্দ্র’র মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিদ্যুৎ লাইনের সংযোগ ঠিক করতে গিয়ে ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল (৩৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ড চম্পাখালী গ্রামের এবারই নির্বাচিত প্রথম ইউপি সদস্য সদা হাস্যোজ্জল ও মানুষের সাথে মিলমিশে থাকা ব্যক্তি চন্দ্র কান্ত মন্ডল এর বাড়ির পাশে মিষ্টি পানির (ডিপ টিউবওয়েল) মিশ্র চাষের ঘের আছে। ধান কাটা শেষ হয়ে যাওয়ায় সেখানে নতুন চাষাবাদের জন্য মটর চালানোর লক্ষ্যে পুরনো সংযোগের তার ঠিক করছিলেন তিনি। ধারনা করা হচ্ছে তার লুজ থাকায় তিনি বিদ্যুতায়িত হলে তার পুত্র দ্রুত ছুটে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলেও ততক্ষণে নিস্তেজ হয়ে যান। তাকে সাথে সাথে এম্বুলেন্সযোগে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুর্ভাগ্যজনক ভাবে ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডলের মৃত্যুর ঘটনায় আমরা হতভাগ হয়ে গেছি। মৃত মেম্বারের স্ত্রী ও ২ পুত্র রয়েছে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com