মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দল ইউপি সদস্য চন্দ্রের শেষকৃত্য সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের মেম্বার চন্দ্র কান্ত মন্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ১নং ওয়ার্ড চাম্পাখালী গ্রামের ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তার আত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শেষকৃত্য অনুষ্ঠানে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও সকল ইউপি সদস্যবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, উপদেষ্টা ও জেলা আ’লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, অধ্যাপক (অব.) সুবোধ কুমার চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, রতন অধিকারী, প্রফেসর হিরুলাল বিশ্বাস, বামন মিত্র, বরুন চন্দ্র মন্ডল, অলোক মন্ডল, সমীরণ চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com