সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দল কলেজিয়টে গভর্নিং বডি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের গভর্নিং বডি নির্বাচনে বিভিন্ন পদে সর্বশেষ চুড়ান্ত ১৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৭ জনের মধ্যে বাকি ৩ জন প্রার্থী দ্বাতা সদস্য পদে রফিকুল ইসলাম সানা, টিআর (সাধারণ) সদস্য পদে মাহফিজুল ইসলাম ও টিআর সংরক্ষিত মহিলা সদস্য পদে ভক্তিরাণী দাশ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অভিভাবক সাধারণ সদস্য (স্কুল শাখা) আনারুল ইসলাম- মোরগ, আবু মোঃ সাইফুল-ছাতা, কৃষ্ণপদ সরকার-আনারস, নুরুজ্জামান মালী-হরিণ, নাছির উদ্দিন সানা-ফুটবল ও মুকুল সানা-মাছ প্রতীক পেয়েছেন। সাধারণ অভিভাবক কলেজ শাখা- আমিরুল ইসলাম ফকির-আম, মুজিবর রহমান-চেয়ার, শামীম মোল্যা-মই, সুকান্ত কুমার সরকার-টিউবওয়েল ও হরিচাঁদ মিস্ত্রী-তালা প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ফুলজান বেগম-কলস ও রতœা রানী-গোলাপ ফুল প্রতীক পেয়েছেন। টিআর কলেজ শাখায় এনামুল হক-বই ও মানিক চন্দ্র মন্ডল-দোয়াত কলম প্রতিক পেয়েছেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন করা হবে এমনটি জানাগেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com