সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড় জয়ে শ্রীলঙ্কার বাছাইপর্ব শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার ক্যারিয়ার সেরা বোলিংয়ে বড় জয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে শ্রীলঙ্কা। গত সোমবার ‘বি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। টপ অর্ডারের শীর্ষ চার ব্যাটারই হাফ-সেঞ্চুরি করেন। পাথুম নিশাঙ্কা ৫৭, দিমুথ করুনারতেœ ৫২, কুশল মেন্ডিস ৭৮ ও সামারাবিক্রমা ৭৩ রান করেন। শেষ দিকে চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্গার ঝড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন আসালঙ্কা। ৩ চারে ১২ বলে অপরাজিত ২৩ রান করেন হাসারাঙ্গা। আরব আমিরাতের আলি নাসের ২ উইকেট নেন। জবাবে হাসারাঙ্গার ঘুর্ণিতে ৩৯ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে করেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও বৃত্তিয়া অরবিন্দ। ৮ ওভার বল করে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসারাঙ্গা। ৪২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন হাসারাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com