সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বয়স্ক মাতা-পিতা প্রতি অত্যন্ত আন্তরিক হতে হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বক্তারা
মীর আবু বকর \ সাতক্ষীরায় বয়স্কদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ এডুকেশন ও প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল অফিসের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, সকল মানুষের জন্য বার্ধক্য অনিবার্য। দেহেরুপ সৌন্দর্য চিরস্থায়ী থাকে না। বয়স বেশি হলে মানুষ বিভিন্ন রোগ আক্রান্ত হয়। এ সময় বয়স্কদের স্বাস্থ্য বিষয়ক পরিচর্যা করতে হবে। বিশেষ করে যাদের মাতা-পিতা আছেন তাদের প্রতি অত্যন্ত আন্তরিক হবেন। মাতা -পিতা আপনার অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাবেন না। সময় থাকতে তাদের প্রতি যতœবান হবেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন, পৌর কাউন্সিলর শেখ শফিকুদ্দৌলা সাগর, কায়সারুজ্জামান হিমেল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, পাবলিক হেলথ নাস সিরিনা আক্তার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ মুক্তাদির তামিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com