বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভ‚মিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : শক্তিশালী এক ভ‚মিকম্পে পূর্ব ইন্দোনেশিয়া কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। গতকাল বুধবার ৭ মাত্রার ভ‚মিকম্পের পর কিছু বাসিন্দা বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ জানিয়েছে যে এটি উত্তর মালুকু প্রদেশের টোবেলো থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের তলদেশে ৬০ কিলোমিটার গভীরে ঘটেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং জিওফিজিক্স এজেন্সি সুনামির কোনো সতর্কতা জারি করেনি। হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সংক্ষিপ্তভাবে বলেছে যে নিকটবর্তী ইন্দোনেশিয়ান উপক‚লে একটি সম্ভাব্য হুমকি রয়েছে কিন্তু কিছু পরেই বিজ্ঞপ্তিটি তুলে নেয়। টোবেলোর বাসিন্দা পিয়াস ওহোইউতুন বলেছেন যে ভ‚মিকম্পের সময় কিছু মানুষ বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। ওহোইউতুন গতকাল বুধবার জানান, আমি কিছুটা কম্পন অনুভব করেছি। কেউ কেউ বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। গতকাল বুধবার সকালে পূর্ব ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার একটি ভ‚মিকম্পও অনুভ‚ত হয়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com