শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা যুক্তরাষ্ট্রের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে একটি ‘অসহযোগী’দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার নামও রয়েছে। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। খবরে বলা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসীই ১৮ হাজার। আইসিই এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের। ভারতীয় অনেক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতার পাওয়ার চেষ্টা করলেও প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। কেননা, বৈধতার আবেদনেই সাধারণত দু-তিন বছর সময় লেগে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com