সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু চার জাঁতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টির শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করেন গুলামদিন। এ ছাড়া শচীন ২৪, শিভা ২৩ ও কৈলাশ করেন ২১ রান। বাংলাদেশের বোলার ভোবেন নেন ২ উইকেট। ১০৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ১১ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৩২ বলে ৬০ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন ওপেনার কাজল। ২৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমিত। ১৩ রানে অপরাজিত থাকেন জাভেদ। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের জন্য ১০ কোটি টাকার ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশনেত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com