বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতীয় সেনাপ্রধান হলেন মনোজ পান্ডে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : প্রথম কোনো ইঞ্জিনিয়ার হিসেবে ভারতীয় সেনাপ্রধান হতে চলেছেন ভারতীয় সেনার বর্তমান উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। নজির গড়ে আগামী ১ মে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে। আগামী ৩০ এপ্রিল ভারতীয় সেনার প্রধান হিসেবে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের ২৮ মাসের মেয়াদ শেষ হচ্ছে। জেনারেল নারাভানের পর লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। যিনি ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে সেই দায়িত্ব পেতে চলেছেন। ইতোমধ্যে ভারতীয় সেনার তরফে লেফটেন্যান্ট জেনারেল পান্ডেকে অভিনন্দন জানানো হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী থেকে পাশ করেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ১৯৮২ সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরে যোগ দেন। তারপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল­ানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-র সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ২০০১ সালের ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্ত বরাবর প্রচুর বাহিনী মোতায়েন করার অঙ্গ হিসেবে ‘অপারেশন পরাক্রম’ হয়েছিল। সেইসঙ্গে ৩৯ বছরের সেনা জীবনে ওয়েস্টার্ন থিয়েটারে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, নিয়ন্ত্রণরেখা বরাবর ইনফ্র্যান্টি ব্রিগেড, লাদাখ সেক্টরে পাহাড়ি বিভাগ এবং উত্তর-পূর্ব ভারতে একটি কোরের নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে আন্দামান এবং নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com