শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতীয় হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক \ পাকিস্তানে ভারতের হামলায় পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে। এ সময় তার আরো চার জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। বুধবার পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত সুবহানাল্লাহ মসজিদ এলাকায় তারা নিহত হন। বুধবার জইশ-ই-মোহাম্মদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, আজহারের ভাগ্নে ও তার স্ত্রী, আরেক ভাগ্নী এবং তার পরিবারের পাঁচ শিশুসন্তান রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার রাতে চালানো ওই হামলায় মাসুদ আজহারের একজন ঘনিষ্ঠ সহযোগী, তার মা এবং আরো দুই ঘনিষ্ঠ সহযোগীও নিহত হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ‘এই নৃশংসতা সব ধরনের নিয়ম ভেঙে দিয়েছে। এখন আর কারো করুণার আশা করা উচিত নয়।’ সূত্র : বিবিসি উর্দু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com