মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের কাছে পাত্তা পেলোনা বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

হার দিয়ে অনূর্ধ্ব—১৯ এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ বলে ২৭ রানের সূচনা করে বাংলাদেশ। ভালো শুরু এনে দেওয়ার পর ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও মোসাম্মত ইভা। ছোয়া ১০ ও ইভা ১৪ রান করেন। ২৮ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পরের ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। ফলে ৪৬ রানে সপ্তম উইকেট পতন হয় বাংলাদেশের। তবে নবম ও দশম ব্যাটার দুই অংকের দেখা পেলে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। নয় নম্বরে নামা নিশিতা আকতার নিশি ১০ ও দশ নম্বরে নামা হাবিবা ইসলাম অপরাজিত ১১ রান করেন। ভারতের স্পিনার আয়ুশি শুক্লা ৯ রানে ৩ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় ভারত। দুই উইকেটই নেন বাংলাদেশের লেগ—স্পিনার আনিসা আকতার সোবা। এরপর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে ৪৭ বল বাকী রেখেই ভারতের জয় নিশ্চিত করেন গেঁাগাদি তৃষা ও অধিনায়ক নিকি প্রসাদ। তৃষা ১০টি চারে ৫৮ এবং প্রসাদ ২২ রানে অপরাজিত থাকেন। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব—১৯ দল। আজ শুক্রবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com