শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ‘সন্ত্রাসী’ নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করতে জম্মু—কাশ্মিরে ‘অপারেশন কিলার’ পরিচালনা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অঞ্চলটির শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ বন্দুক লড়াইয়ে ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল, তারপর সেখানে থেকে সরতে সরতে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা—সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলে। তারপর থেকে দুই ঘণ্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে। ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, ‘গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু—কাশ্মিরের শোপিয়ান জেলার শুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন।’ যে সময় এই ঘটনাটি ঘটেছে তা তাৎপর্যপূর্ণ। কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের আক্রমণের পর চার দিন ধরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়। অস্ত্রবিরতি শুরু হওয়ার পর গুলির শব্দ যখন যখন প্রায় থেমে এসেছে তখনই কাশ্মীর উপত্যাকায় ফের গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com