শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের চাল রপ্তানি কমতে পারে ২৫ শতাংশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। ফলে চলতি বছর দেশটির চাল রপ্তানি প্রায় ২৫ শতাংশ কমতে পারে। কারণ ভারত থেকে চাল আমদানিতে খরচ বাড়ায় ক্রেতারা অন্যদিকে ঝুঁকছে। বিশেষ করে ভারতের প্রতিদ্ব›দ্বী থাইল্যান্ড ও ভিয়েতনামে। কারণ এ দেশগুলো কম দামে চাল বিক্রির অফার দিচ্ছে। ভারতের বাণিজ্য ও শিল্প কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত সপ্তাহে ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। একই সঙ্গে অন্যান্য চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। অভ্যন্তরীণ বাজারে চালের দাম ও সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নেয় দিলি­। কিন্তু অন্যান্য চালে শুল্ক বসালেও সিদ্ধ ও বাসমতি চাল রপ্তানিতে শুল্ক আরোপ করেনি দেশটি। দেশটির দ্য রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিআরইএ) সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেন, নতুন শুল্ক আরোপের ফলে ভারতীয় চাল আমদানিতে খরচ বেড়ে গেছে। এতে রপ্তানি কমপক্ষে ৫০ লাখ টন হ্রাস পাবে। তাই এই বছর মোট চাল রপ্তানি হতে পারে প্রায় ১ কোটি ৬০ লাখ টনের বেশি। ২০২১-২০২২ অর্থ বছরে ভারত রেকর্ড দুই কোটি ১০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে। যা থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত রপ্তানির চেয়ে বেশি। বিশ্বে ১৫০টি দেশে চাল রপ্তানি করে ভারত। তাই তাদের যেকোনো ধরনের বিধিনিষেধে খাদ্যের বাজারে চাপ বাড়তে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশে বাড়তে পারে চালের দাম। তাছাড়া তীব্র খরা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরইমধ্যে দেশে দেশে গুরুত্বপূর্ণ এ পণ্যটির দাম বেড়ে গেছে। বৈশ্বিক চাল বাণিজ্যের ৪০ শতাংশই আসে ভারত থেকে। তাছাড়া বিশ্বের ৯০ শতাংশ চাল এশিয়ায় উৎপাদন ও খাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com