বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের সামনে পাকিস্তান মাথা নত করেছে: রশিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অটল ভারত। সমস্যার সমাধানে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি বলে শোনা যাচ্ছে। এই খবরে ভীষণ ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে নতিস্বীকার করেছে পিসিবি। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের ষোড়শ আসর। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরের আয়োজনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবিও নাকি এতে সায় দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ওমান, এমনকি ইংল্যান্ডও। ভারত ফাইনাল খেললে সেই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। নিয়ে ভারতের এশিয়া কাপ এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশে যেতে রাজি নয়। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসর। গণমাধ্যমের খবর, পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে আইসিসিকে প্রস্তাব দিয়েছে পিসিবি। নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান লতিফ বলেন, বিশ্বকাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারে কিনা পিসিবি, সেটাই এখন দেখার। “ভারতের সামনে আনুষ্ঠানিকভাবে মাথা নত করেছে পিসিবি। এখন তারা মিডিয়ার সামনে যা কিছুই বলুক (বিশ্বকাপ নিয়ে), ওইসবের কোনো মূল্য নেই।” এশিয়া কাপ নিয়ে নতুন আরেক খবরও গণমাধ্যমে এসেছে। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে, পুরো এশিয়া কাপও পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারে সরিয়ে নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com