শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতের হামলায় ১১ সেনাসহ নিহত ৫১, জানালো পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : ভারতের চালানো হামলায় ৫১ জন নিহত হয়েছেন। নিহদের মধ্যে ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য। গত সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআর তাদের বিবৃতিতে বলছে, ভারতীয় সশস্ত্র বাহিনী গত ৬ ও ৭ মে রাতে উসকানিমূলক ও নিন্দনীয় কাপুরুষোচিত আক্রমণ শুরু করে। তারা নারী, শিশু এবং বয়স্কদেরসহ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য হামলা চালায়। এই বর্বরোচিত হামলার ফলে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ১২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন নারী এবং ২৭ শিশু রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশকে রক্ষায় ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির পর ভারত—পাকিস্তানের মধ্যে গত সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশ আর একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে। এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না। গত সোমবার সন্ধ্যা ৫টায় ভারত—পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)—দের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়েছিল তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি হয়। দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com