শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৬টি সোনার বারসহ এক ব্যক্তি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৪ জুন) সকালে সীমান্তবর্তী মজুমদার খাল নামক ব্রিজ এলাকা থেকে সোনা জব্দসহ ওই ব্যক্তিকে আটকের ঘটনা ঘটে। আটক কামরুজ্জামান (৪০) কেঁড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। আটক ব্যক্তি বাইসাইকেল চালিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় ৬টি সোনার বার লুকিয়ে রাখা ছিলো। সাতক্ষীরা ৩৩ বিজিবিথর অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ‘বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে-এমন গোপন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে কাকডাঙ্গা বিওপির টহল বিজিবি সদস্যরা কেঁড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। সেসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয়। চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দকৃত সোনার ওজন ১শথ ১৪ গ্রাম। যার মূল্যমান প্রায় ৭০ লাখ টাকা।’ ‘সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে’ বলে জানান বিজিবি’র এই অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com