মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে বন্যা-ভ‚মিধসে ২৫ জনের মৃত্যু, নিঁখোজ ৪০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভ‚মিধসের তৃতীয় দিনে গত শনিবার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। অন্তত ৪০ জন এখনো নিঁখোজ রয়েছে। নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় ত্রাণ টিমের সদস্যরা মনিপুর রাজ্যের একটি রেলওয়ে নির্মাণ ক্যাম্পের ধ্বংসস্তুপের নিচে আরও আটকে পড়া লোকদের জীবিত উদ্ধারে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতদের বেশির ভাগই ছিল আঞ্চলিক আর্মির সংরক্ষিত সেনা সদস্য যারা রেলওয়ে প্রকল্পে কাজ করছিল। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চাপা পড়া লোকদের মধ্যে এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, রাতে আর কাউকে উদ্ধার করা যায়নি। ১২ জন সংরক্ষিত সেনা ও ২৬ জন বেসামরিক লোক এখনো নিঁখোজ রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, বৃষ্টিপাতে ভ‚মিধসের পরিস্থিতি আরও ‘গুরুতর নাজুক’ এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভারতের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলে সা¤প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভ‚মিধসের বিপর্যয় বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com