শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ভারতের রাজস্থানের হনুমানগড় জেলায় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন নারী। তবে বিমানের পাইলট নিরাপদে আছেন বলেও জানা গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ধ্রæব মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর ধ্রæব হেলিকপ্টার নিষিদ্ধ করা হয়। আর এই ঘটনার পরপরই বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের জুলাইয়ে রাজস্থানের বারমেধে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের এই যুদ্ধবিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর এই বিশ্বস্ত ফাইটার জেটের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ কারণে ভারত সরকার ধীরে ধীরে এসব বিমানের ব্যবহার কমানোর চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com