শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, ৩ দিনে ১৯ মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: ভারতের উত্তরাঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তা। অনেক রাস্তা ও ভবনে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখÐ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মির, রাজস্থান, দিল্লি এবং এর আশপাশের অঞ্চলগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। হিমাচল প্রদেশ, উত্তরাখÐ এবং দিল্লির বাসিন্দারা অনলাইনে ভোগান্তির ছবি প্রকাশ করেছে। এসবে দেখা যায়, কাগজের নৌকার মতো রাস্তায় ভাসছে যানবাহন। কর্দমাক্ত পানি আবাসিক এলাকায় প্রবেশ করছে। আশপাশের নদীগুলো ফুলেফেঁপে উঠেছে। হিমাচল প্রদেশে ভ‚মিধস, আকস্মিক বন্যা ও অবিরাম বৃষ্টির কারণে ঘরবাড়ি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানালি, কুল্লু, কিন্নর ও চাম্বায় আকস্মিক বন্যায় কিছু দোকান ও যানবাহন ভেসে গেছে। রাভি, বিয়াস, সাতলুজ, সোয়ান ও চেনাবসহ প্রধান নদীগুলো উত্তাল হয়ে উঠেছে। প্রতিবেশী উত্তরাখÐেও ভ‚মিধস এবং আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। এখানকার নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বৈরী আবহাওয়ায় গুরগাঁও ও দিল্লির সব স্কুল গতকাল সোমবার বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানজট এড়াতে লোকজনকে আজ বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে গুরগাঁও প্রশাসন। হরিয়ানা হস্তনিকুন্ড ব্যারাজ থেকে যমুনা নদীতে এক লাখ কিউসেক আপনি ছাড়ার পর দিল্লি সরকার বন্যাপ্রবণ অঞ্চলগুলোকে পর্যবেক্ষণের জন্য ১৬টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। শহরে বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং যমুনার ক্রমবর্ধমান পানি বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে দিল্লি সরকার। জম্মু ও কাশ্মিরের কাঠুয়া ও সাম্বা জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। যদিও তিন দিন স্থগিত থাকার পর রোববার পাঞ্জতার্নি এবং শেশনাগ বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা আবার শুরু হয়েছে। রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যা সৃষ্টি হয়েছে। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com