মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভিয়েতনামে মার্কিন বিমানবাহী রণতরী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: মার্কিন বিমানবাহী রণতরী ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে হ্যানয় তার পানিসীমায় চীনা জাহাজ প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের ব্যাপক অংশীদারিত্বের ১০ বছর পূর্তি উদযাপনের প্রেক্ষাপটে রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দানাঙে এসে পৌঁছে। দু’দেশ তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব দিন দিন আরো বাড়াচ্ছে এবং উভয়েই এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি নিয়েও উদ্বিগ্ন। ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হ্যাং সপ্তাহের শুরুতে বলেছিলেন, এই পোর্ট কলের উদ্দেশ্য বিশ্বে ও এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নের জন্য একটি সাধারণ বন্ধুত্ব বিনিময়। ভিয়েতনামে ২০১৮ সালে ইউএসএস কার্ল ভিনসনের ঐতিহাসিক পোর্ট কলের পর এটি হ্যানয়ে মার্কিন বিমানবাহী রণতরীর তৃতীয় সফর, যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এই ধরনের জাহাজ দেশটিতে এসেছিল। এদিকে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক জোনে চীনের একটি সার্ভে জাহাজ কয়েকসপ্তাহ ধরে তাদের কার্যক্রম চালায়। একপর্যায়ে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চলে যেতে বলে। শেষপর্যন্ত চীনের সার্ভে জাহাজ জুনের প্রথম দিকে চলে যায়। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com