সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভুরুলিয়ায় প্রধানমন্ত্রী’র উপহার ভিজিএফ এর চাল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ভুরুলিয়াতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ইউনিয়নের ৮৩৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আতাহার শিহাব রাহুল, ইউপি সচিব মোঃ আবুল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com