সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভেনিজুয়েলা ছয়জন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় বন্দী ছয়জন আমেরিকার নাগরিকককে মুক্তি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ একজন প্রতিনিধির সাথে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর বৈঠকের পর তাদের মুক্তি দেওয়া হয়। গতকাল মুক্ত ছয়জন মার্কিন নাগরিক ট্রাম্পের বিশেষ প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। ঐ ছয় ব্যক্তি যাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি, তারা বিমানে ট্রাম্পের ঘনিষ্ঠ রিচার্ড গ্রেনেলের সাথে হাসিমুখে ছবি তুলেছেন। রিচার্ড গ্রেনেল সোস্যাল মিডিয়া এক্সে লিখেছেন, তারা এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তাদেরকে মুক্ত করায় প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তার ট্রুথ সোস্যাল প্লাটফর্মে রিচার্ডকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এটা একটা মহৎ কাজ। অন্যদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের সাথে সম্পর্কের এক নতুন সূচনা সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com