সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোটার হালনাগাদে নিবন্ধন কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় টোকেন পদ্ধতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এফএনএস: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন কেন্দ্রে শৃঙ্খলা আনতে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে লাইনে দাঁড়িয়ে ছবি তোলার কাজ সম্পন্ন করছেন সেবাগ্রহীতারারা। স¤প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর গতকাল বুধবার এমন সিদ্ধান্ত দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রেজিস্ট্রেশন কেন্দ্রের লম্বা লাইন ও ঠেলাঠেলি এড়াতে আগত ব্যক্তিবর্গকে ক্রমিক নম্বর উল্লেখপূর্বক টোকেন/ স্লিপ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং এটি অনুসরণ করা হচ্ছে কিনা তা জেলা নির্বাচন কর্মকর্তাগণকে নিয়মিতভাবে তদারকি করার সিদ্ধান্ত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদের কাজ শুরু করে ইসি। এরপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সে কার্যক্রম চলে। এতে ৫০ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়। তারাই এখন নিবন্ধন কেন্দ্রে ছবি তোলছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com