শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোমরায় বিজিবি অভিযানে স্বর্ণের বার সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অভিযানে ১ কেজি ৬৭৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার সহ ১ চোরাকারীকে আটক করা হয়েছে। আটক সদরের লক্ষীদাড়ি গ্রামের শহিদুল ইসলামের পুত্র চোরাকারবারী মোহাম্মদ মাসুদ রানা (২৬)। বিজিবি সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ভোমরা বিওপির কমান্ডার হাবিলদার মো: শহিদুল ইসলামের নেতৃত্ব চৌকস টিম ভোমরা লক্ষীদাড়ি সীমান্তে মাসুদ রানার দেহ তল্লাশী করে ১টি বড় স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক ওজন ১ কেজি ৭৬৫ গ্রাম মূল্য ১ কোটি ৭ লক্ষ ৩৩ হজার ১৩ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারিতে জমা পূর্বক আসামীকে সদর থানায় হস্তান্তের প্রক্রিয়া চলছে। ৩৩ বিজিবি সিও লে: কর্নেল মো: আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com