সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোমরা সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন লক্ষীদাড়ি নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে এমন সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থানে অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ১২ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com