মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

এফএনএস বিদেশ : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার দমকলকর্মী মাঠে কাজ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব আগুনের সূত্রপাত হয়। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত ৩ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্যজুড়ে এখনো ১০টি বড় আগুন সক্রিয় আছে। এই আগুনে বাড়িঘরসহ অন্তত ১৩০টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে পাশাপাশি প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন। কর্তৃপক্ষের তথ্য মতে, এটি ২০১৯-২০২০ সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই দাবানলে তুরস্কের সমান এলাকা পুড়ে গিয়েছিল এবং ৩৩ জনের প্রাণহানি হয়েছিল। গতকাল গতকাল শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, অস্ট্রেলিয়া চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিনের মুখোমুখি, বিশেষ করে ভিক্টোরিয়ায় রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, ‘এই কঠিন সময়ে আঞ্চলিক এলাকার অস্ট্রেলীয়দের সঙ্গে আমার ভাবনা ও সমবেদনা রয়েছে।’রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দাবানলের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের অনেক পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গতকাল শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি এবং পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণাভিমুখী পরিবর্তনের ফলে রাজ্যে তাপমাত্রা কমে আসবে। এতে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com