বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মক্কায় মাহমুদুল্লাহর জীবনের সেরা দিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। হঠাৎ করে জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল তাকে। বিশ্রামে পাঠানোর পর আসন্ন এশিয়া কাপের দলে জায়গা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের। কিছু দিন আগে পবিত্র হজ পালন করেছেন মাহমুদুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রিয়াদ। তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হজ পালনকালের একটি ছবি শেয়ার করেন রিয়াদ। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’ রিয়াদের সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করছে ভক্তরা। মোহাম্মদ নূর রিয়াদ নামের একজন সেই পোস্টে মন্তব্য করেন, ‘আপনি একজন অসাধারণ মানুষ। আজ পর্যন্ত কোন বিষয়ে প্রতিবাদ কিংবা আক্ষেপ দেখি নাই আপনার মাঝে। মুখে সর্বদাই মুচকি হাসি। আল্লাহ আপনাকে আরও উত্তম ও সম্মানের জীবন দান করুক দান করুক।’ এছাড়া নূর জাহান নামের একজন লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দোয়া আপনার জন্য। ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় আপনার জীবন স্নিগ্ধ হউক।’ এশিয়া কাপের দলে না থাকায় মানববন্ধনও করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করছেন। আবার অনেকে, এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে রিয়াদকে দেখতে চান ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com