বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মথুরেশপুরে জনসচেতনতা দুর্যোগ বিষয়ক পটগান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কালিগঞ্জ ব্যুরো: মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে সমাজের সহনশীলতা বৃদ্ধির জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক গণসচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের সহযোগিতায়, খুলনা সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে দাতা সংস্থা ইউএসএআইডির উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, এসডিআরআর প্রকল্পের ম্যানেজার মাহবুবুর রহমান, সিনিয়র অপারেশন ম্যানেজার আশিষ কুমার হালদার, শ্যামনগর ফিল্ড অফিসের অপারেশন ম্যানেজার, কুহু হ্যাগিদক সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিল্পীরা দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে পট গান পরিবেশন করেন। বি কালীগঞ্জের মথুরেশপুরে জনসচেতনামূলক দুর্যোগ বিষয়ক পট গানের একাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com