বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মথুরেশপুর অল্প সময়ের ব্যবধানে তিন জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ অল্প সময়ের ব্যবধানে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সাতক্ষীরা সিবি হাসপাতালে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শেখ মহিউদ্দীন (৮৭) ইন্তেকাল করেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর গণপতি উত্তর পাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে গতকাল দুপুর পৌনে ২টার নাজিমগঞ্জ বাজারে রেডিমেড সেন্টারের স্বত্বাধিকারী বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী আলম কারিগরের পিতা প্রবীণ ব্যবসায়ী হোসেন আলী কারিকর (৮৯) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। এর আগে সকাল পৌনে ১০টার দিকে এলাকার পল­ী চিকিৎসক রাজু আহমেদ খানের পিতা মাষ্টার গোলাম মোস্তফা খান (৬৫) হার্ট ব্লক হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত রজিবর রহমান খানের ছেলে। সন্ধ্যার পর জানাজা শেষে প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com