শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মধ্যপ্রদেশে ব্রিজের রেলিং ভেঙে বাস নিচে, নিহত ২২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ইন্দোরগামী বাসটিতে জনা পঞ্চাশেক যাত্রী ছিল; খারগোনের দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারার পর রেলিং ভেঙে সেটি নিচে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, বলেছেন মিশ্র। মঙ্গলবারের এ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পৌঁছে যায় বলে পুলিশ সুপার ধরমবীর সিংয়ের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ৫০ হাজার রুপি ও সামান্য চোটপ্রাপ্তদের ২৫ হাজার রুপি সহায়তার ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশের সরকার। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে অন্তত তিনটি শিশু আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এর আগে গত সোমবার সন্ধ্যায় কেরালায় তনুর উপক‚লের কাছে মালাপ্পুরমে পর্যটকবোঝাই একটি হাউসবোট উল্টে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেরালায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com