সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মনোনয়ন জমা দিলেন তোষিকে কাইফু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আশাশুনি থেকে ৬নং সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদের কাছে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। তোষিকে কাইফু নির্বাচনে বিজয়ী হলে তার কর্মকান্ড সম্পর্কে বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা সাধারণ সদস্য পদে বিজয়ী হলে উপজেলায় সাধারণ মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি স্যার এর নামে পাঠাগার প্রতিষ্ঠা ও তথ্য প্রযুক্তির বিকাশে শেখ রাসেল ফ্রি ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করতে আমি বদ্ধ পরিকর। এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান, তথ্য ও প্রযুক্তি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করবো।এছাড়া প্রতিটি ইউনিয়নে তরুণ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ নিশ্চিত করতে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com