রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মর্টার শেল বিস্ফোরণে প্রাণ গেল ২০শিশুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

এফএনএস বিদেশ : সোমালিয়ার লোয়ার শাবেলে অঞ্চলে একটি মর্টার শেল বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে। নিহতের মধ্যে বেশির ভাগই শিশু ও কিশোর। এ ছাড়া ৫০ জনেরও বেশি আহত হয়েছ বলে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।নিহতদের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অবিস্ফোরিত মর্টার শেলটি শিশু-কিশোরদের খেলার জায়গার কাছেই বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। কোরিওলির ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, ‘রাজধানী মোগাদিসু থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণে কোরিওলি শহরের কাছে অবিস্ফোরিত মর্টার শেলটি বিস্ফোরিত হয়। শিশুরা একটি মর্টার শেল নিয়ে খেলছিল…সেখানেই এটি বিস্ফোরিত হয়েছিল। তাদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সরকার ও সাহায্যকারী সংস্থাগুলোকে এলাকা থেকে মাইন ও গোলাগুলো খুঁজে বের করার অনুরোধ করছি।’ স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ার যুদ্ধরত দলগুলো কোনো একসময় মর্টার শেলটি ফেলে রেখে গিয়েছিল। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শিশুরা একটি ফুটবল মাঠে অবিস্ফোরিত মর্টার শেলটি খুঁজে পেয়েছিল এবং বিস্ফোরিত হওয়ার সময় তারা এটি নিয়ে খেলছিল। সা¤প্রতিক বৃষ্টিপাতের কারণে মাটির নিচে লুকানো বিস্ফোরকগুলো বেরিয়ে এসেছে বলে জানা যায়। সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com